জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুরে একাংশ আ.লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর শনিবার জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়ার নেতৃত্বে একাংশ আ.লীগের উদ্যোগে খন্ডখন্ড মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে শান্তি সমাবেশে মিলিত হন। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মী সহ হাজারো জনতা অংশ গ্রহণ করেন।
জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়ার সভাপতিত্বে ও উপজেলা আ.লীগের সাবেক প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, আ.লীগ নেতা নুরুল ইসলাম, শাহ জামাল, জামাল হোসেন, উপজেলা আ.লীগের সাবেক মুক্তিযোদ্ধা সম্পাদক কুতুব উদ্দিন, সাবেক কৃষি সম্পাদক মতিউর রহমান, কেন্দ্রয়ী সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক টিপু চৌধুরী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভ‚ইয়া, পৌর আ.লীগের সাবেক সদস্য সচিব ও সাবেক পৌর কাউন্সিলর আবাব মিয়া, ওমান আ.লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহির আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি হামিদুর রহমান বাচ্চু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পীর ছালিক আহমদ, আ.লীগ নেতা তুরন মিয়া প্রমূখ।
সমাবেশ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিপন আহমদ ও গীতাপাঠ করেন পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক শশী কান্ত গোপ। এতে আ.লীগ নেতা শাহ আবদুর রাজ্জাক, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ফারুক আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর আলম সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, জামায়াত-বিএনপির বিরুদ্ধে রাজপথে শান্তির পক্ষে সাধারণ মানুষ জেগে উঠেছে। তারা আর পালাবার পথ পাবে না বলে হুসিয়ারি করেন। সেই সাথে গত ২৬ অক্টোবর জগন্নাথপুরে শান্তি সমাবেশ বয়কট করার বিষয়ে জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভ‚ইয়া দলীয় সুবিধাভোগী নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মানছে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেও তারা দলে বিভক্ত সৃষ্টি করছে। আমি জগন্নাথপুর উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি হওয়া সত্বেও তারা বলে আমি নাকি আ.লীগের কেউ নই। এতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ কষ্ট পেয়েছেন। তিনি কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে আহবান জানিয়ে বলেন, আজ আপনারা আসুন। দেখে যান এখানে যারা সমবেত হয়েছে, তারা সবাই তৃণমুলের বঞ্চিত নেতাকর্মীরা। আর সেদিন ছিল টন খাওয়া নেতাকর্মীরা। এছাড়া তিনি আরো কঠোর সমালোচনা করেন। যা রাজপথে আ.লীগের বিরুদ্ধে আ.লীগের অবস্থান হিসেবে রূপ নিয়েছে।
এদিকে-পৃথক ভাবে সন্ধ্যায় মিজানুর রশীদ ভ‚ইয়ার নেতৃত্বে ঢাকায় জামায়াত-বিএনপির নাশকতার বিরুদ্ধে পৌর শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।







