বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে দন্ড

11

 

বিশ্বনাথ সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে নানা অনিয়ম পাওয়ায় পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বনাথ নতুন ও পুরান বাজারে এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার। এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২হাজার টাকাসহ মোট ১৯হাজার টাকা জরিমানা করা হয়।
বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারনে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশিষ্ট ধারায় এই ৫ প্রতিষ্ঠানকে ১৯হাজার টাকা জরিমানা আদায় করা হয়।