স্টাফ রিপোর্টার
এসএমপি’র চলতি বছরের এপ্রিল মাসের চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ৯ টায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ, উত্তর) সাদেক কাউসার দস্তগীর, ইন্সপেক্টর (প্রসিকিউশন) মোঃ জিয়াউর রহমান, ইন্সপেক্টর (প্রসিকিউশন) অজিত দাস, ইন্সপেক্ট (তদন্ত, মোগলাবাজার থানা) হারুনুর রশীদ, ইন্সপেক্টর (তদন্ত, দক্ষিণ সুরমা থানা) সুমন কুমার চৌধুরী, ইন্সপেক্টর (শাহপরান রহঃ থানা) ইন্দ্রনীল ভট্টাচার্য্য, ইন্সপেক্ট মোঃ আবু খালেদ মামুনসহ বিভিন্ন থানা হতে আগত এসআই(নিঃ) এবং অফিসারবৃন্দ।
উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার এপ্রিল মাসের বিভিন্ন চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি বিষয়ে আগত অফিসারবৃন্দের নিকট জানতে চান এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।





