নতুন বই :
নতুন দিনে নতুন বই
খুশি কচি মনে,
নতুন বই সুবাস ছাড়ে
হাসি ভরা প্রাণে।
ছন্দ তালে জীবন নাচে
হাতে বই এলে,
প্রতি বছরের এই দিনে
খুশি মেয়ে ছেলে।
জানুয়ারির প্রথম দিনে
প্রতি হাতে বই,
নতুন বই কিশোর মন
করে হইচই।
Kazirbazar.com

