স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমার শিববাড়ী এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এতে তার শরীর দ্বিখÐিত হয়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল রবিবার সকালে শিববাড়ি পয়েন্টের কয়েকশ গজ সামনে এ দূর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন। তাৎক্ষনিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় ও সিলেট রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিববাড়ি বাজার থেকে কয়েকশ গজ সামনে স্থানীয়রা রেললাইনের উপর একটি লাশ পড়ে থাকতে দেখে পাশের রেলক্রসিংয়ের গেইটকিপারকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। ধারণা করা হচ্ছে সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কামাল হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ওই যুবকের খÐিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।





