স্টাফ রিপোর্টার :
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডে এই বছর পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গতকাল সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে ফল ঘোষণা করেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল।
তিনি বলেন, বোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় এক লাখ ১৫ হাজার ৩৯১ জন। এর মধ্যে পাস করেছে ৯০ হাজার ৯৪৮ জন।
বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৩১৮ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় বসে ২৩ হাজার ২৩০ জন। পাস করেছে ২১ হাজার ৭৩৭ জন। বিজ্ঞানে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। মানবিক বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন রেজিস্ট্রেশন করে। পরীক্ষায় অংশ নেয় ৮৩ হাজার ৩১৫ জন। পাস করেছে ৮১ হাজার ৪৮৩ জন। পাসের হার ৭৩ দশমিক ৮০ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে আট হাজার ৮৯৯ জন রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় আট হাজার ৮৪৬ জন। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। এই বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ। বিভাগে এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র

৩ হাজার ২৫৪ ও ছাত্রী ৪ হাজার ৩১১ জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৮৯৪ জন, মানবিকে ৩৮৯ ও ব্যবসায় শিক্ষায় ২৮৩ জন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ৯০ হাজার ৯৪৮ জন পাস করেছে। সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ১৫০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। একজনও পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। আগের বছরের চেয়ে এবারে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা ২ হাজার ৭৩১ জন বেড়েছে।
সিলেট ৩৮ হাজার ৬৩৫ জন ছেলে ও ৫২ হাজার ৩১৩ জন মেয়ে পরীক্ষার্থী পাস করেছে। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৭৮ দশমিক ৭১ শতাংশ ও ৭৮ দশমিক ৯ শতাংশ। বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ। পাসের হার কমেছে ১৭ দশমিক ৯৬ শতাংশ। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। এবারে সিলেটে জিপিএ-৫ পেয়েছে রেকর্ড ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী। এবারে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে। সিলেট বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৩ দশমিক ৫৭ শতাংশ। এই বিভাগে ২৩ হাজার ৩১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২৩ হাজার ২৩০ জন পাস করেছে। এদের মধ্যে ৬ হাজার ৮৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে পাসের হার ৭৩ দশমিক ৮ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৩৮৯ জন। এই বিভাগে ৮৪ হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩১৫। ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৩৬ শতাংশ। এই বিভাগে ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭২৮ জন। ২৮২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
এদিকে, সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে রেকর্ড ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গত বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থী। এবারের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে শিক্ষার্থী রয়েছেন।
এর মধ্যে সব্বোর্চ সিলেট জেলার ৩ হাজার ৫৯৮ জন। তারপর রয়েছে মৌলভীবাজার। এ জেলায় জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী। এছাড়াও যথাক্রমে জিপিএ-৫ পেয়েছে হবিগঞ্জ ১ হাজার ৩৪৩ জন ও সুনামগঞ্জে ৯৬৮ জন।
সিলেট বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় পাসের হার ৮২.৮৩ শতাংশ। এছাড়া সুনামগঞ্জ জেলায় পাসের হার ৭৯.২৬ শতাংশ। মৌলভীবাজারে ৭৩.৪৩ এবং হবিগঞ্জে পাসের ৭৬.৭৩ শতাংশ।
সোমবার দুপুর ১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষায় বিস্তারিত ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।






