সৈয়দ সুজাত আলী :
প্রেসিডেন্ট নির্বাচনের দুই বছরের মাথায় মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে বাইডেনের দল ক্ষমতাশীন ডেমোক্র্যাটিক পার্টি সংখ্যাগরিষ্ঠ পেলেও নিন্মকক্ষ হাউস অব রিপ্রেজেন্টটিভ গ্রুপের দখল নিতে চলছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। একাধিক প্রদেশ গর্ভনার নির্বাচনে ডেমোক্রাটরা হেরেছে। এই নির্বাচনে প্রেসিডেন্ট পদে নির্বাচন হয়নি যদিও বাইডেনের প্রতি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি এবং হাউস অব রিপ্রেজেন্টটি ভাগের ৪৩৫টি সাধারণ আসনের সব কয়টিতে ভোট হয়েছে। এবার সেই সঙ্গে হয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটি ভাগের ভোট দানের ক্ষমতাহীন ৬টি আসনের মধ্যে ৫টি এবং ৩৬টি প্রদেশ ও ৩টি টেরিটরির গর্ভণার নির্বাচন। এখন পর্যন্ত সিনেটে ডেমোক্র্যাটিক প্রার্থী জিতেছেন ৪৮টি আসন। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির ঝুলিতে ৪৮টি আসন দিয়েছে। ২টি আসন গিয়েছে নির্দলীয়দের দখলে আর বাকী দুটো আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।
অন্যদিকে সর্বশেষে খবরে দেখা গেছে, হাউস অব রিপ্রেজেন্টটিক প্রার্থীরা ১৭৮টি এবং রিপাবলিকানরা ১৯৯টিতে জিতেছে। ভোট গণার প্রবণতা বলছে কংগ্রেসের নিন্মকক্ষ এবার ডেমোক্র্যাটিক পার্টির হাত ছাড়া হতে চলেছে। বিদায়ী হাউস অব রিপ্রেজেন্টিকক ভাগ ছিলেন ২২০ ডেমোক্র্যান্ট সদস্য। ২১২ জন রিপাবলিকান সদস্য। এবার সেই সমীকরণ উল্টে যাচ্ছে। রিপাবলিকানরা জয়ী হতে চলছে।







