ভাবনার বিষয় :
হাত পাখাটা সঙ্গী হলো অনেক বছর পরে,
পুরনো দিনের হারিকেন টা ফিরল আবার ঘরে।
বাস গাড়িটা পাল্টে আবার চলবে গরুর গাড়ি!
গাঁয়ের বধূ পালকি চড়ে যাবে শশুর বাড়ি।
মাঝি ভাই নৌকা বেয়ে গাইবে দুখের গান,
এ যুগের ছেলেমেয়েরা চাষ করবে মাঠে ধান,
গ্যাস, ওভেন ছেড়ে হবে মাটির চুলায় রান্না,
এসব কথা ভাবতে গেলেই চোখে জমে কান্না।






