এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা জাপার মিলাদ মাহফিল আজ

10

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু মরহুম হোসেইন মোহাম্মদ এরশাদ এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাদ আছর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে সকল পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতি কামনা করেছেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ। বিজ্ঞপ্তি