জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর এর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যার শুরু থেকে বিভিন্ন সময়ে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। যদিও বন্যার কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। তবুও দুঃসময়ে ত্রাণ সামগ্রী প্রদান সহ বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে সহযোগিতা করছেন মিন্টু রঞ্জন ধর।







