ইলিয়াছ হোসেন

7

পদ্মা সেতু :

বাংলার সকল জনগণের
স্বপ্ন হলো সত্যি,
শেখ হাসিনা পাত্তা দেননি
চক্রান্তের এক রত্তি।

সেতু দিয়ে মনের হর্ষে
চলবে জনগন,
শেখ হাসিনা দেশের অর্থে
স্বপ্ন করলেন পুরন।

পদ্মা সেতু খুলে দিলো
অর্থনীতির দুয়ার,
দক্ষিন বঙ্গে বইবে এবার
উন্নয়নের জোয়ার।

পদ্মার বুকে রাতে সেতু
দিচ্ছে আলোর ঝলক,
এক নজরে চেয়ে থাকলে
পড়ে না পলক।

কত যাতনা হয়েছে
ফেরি লঞ্চে চড়ে!
সকল যাতনা দূর হলো
পদ্মা সেতু গড়ে।