মধুর মাসে :
জৈষ্ঠ্য মাসে মধুর বাসে
সবাই মাতোয়ারা,
পাকা ফলের খোঁজে ব্যস্ত
দস্যিছেলে যারা।
কাঠবিড়ালির মতো তারা
ফলটা পেলে চাকে,
পাতার আড়াল বসে বসে
পাখির মতো ডাকে।
মধুর মাসে ইশকুল ছুটি
মজায় কাটায় দিন,
দস্যিছেলে বনবাদাড়ে
বাজায় খুশির বীণ।
Kazirbazar.com
