এলো বৈশাখ মাস :
এলো এলো ওই বৈশাখ মাস
বুনোঘাসের ঝোপে
আমের মুকুল থোকা থোকা
পায়রা ডাকে খোপে।
লিচুর মুকুল নেতিয়ে গেছে
বৈশাখি মাস ঘিরে
সুরের পাখি কলাপাতায়
ঝিঁঝি খুঁজে ফিরে।
এলো এলো ওই বৈশাখ মাস
আকাশ কালো ঝড়ে
ঝিকিমিকি তারাগুলো
ফিরে গেছে ঘরে।
Kazirbazar.com
