রমজানের চাঁদ :
চাঁদ উঠেছে ওই আকাশে
মাহে রমজানের,
মুমিন মনে খুশির জোয়ার
আসলো বুঝি ঢের!
প্রভুর তরে পড়বে সবাই
তারাবি নামাজ,
সেহরি খেয়ে ঈমান নিয়ে
রাখবে রোজা আজ।
এই মাসেতে শিক্ষা নিতে
বলবে চারিদিক,
কোরআন মেনে হাদিস জেনে
গড়বে জীবন ঠিক।
Kazirbazar.com
