স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থানায় মার্চ মাসের ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার থানা প্রাঙ্গণে সকাল সাড়ে ১১ টায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদারের উদ্যোগে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।
অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাঃ সোহেল রেজা পিপিএম, সহকারী পুলিশ কমিশনার মাঈন উদ্দিন খান, দক্ষিণ সুরমা থানার ওসি তদন্তসুমন কুমার চৌধুরী এবং বিভিন্ন এলাকার কমিউনিটি পুলিশিং এর সদস্যগণ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে ওপেন হাউজ ডে অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে অত্র এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধিসহ বিভিন্ন পেশার লোকজন অত্র থানা পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়া তাহাদের নিজ নিজ বক্তব্য পুলিশ কমিশনারের সম্মুখে উপস্থাপন করেন।
গত ফেব্রুয়ারি মাসের ওপেন হাউজ-ডে অনুষ্ঠানের দিন যে সমস্ত নাগরিকবৃন্দ তাদের সমস্যাদি উপস্থাপন করেছিলেন। সেই সমস্ত ঘটনার কি কি কার্যকর ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে তা শুরুতেই আলোচনা করা হয়। এরপর অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকান্ডের ভূয়সি প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন। শেষ পর্যায়ে উপস্থিত পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, স্থানীয় জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া মাদক, জুয়া, হিজড়া, ট্রাফিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভবপর নয়। এই বিষয়ে সকলের সহযোগীতা ও এগিয়ে আসার আহ্বান জানান। পরবর্তী মাসের ১২ তারিখে পুনরায় দক্ষিণ সুরমা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের অংশগ্রহণ কামনা করেন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ।







