হঠাৎ বৃষ্টি :
এই গেরামের বৃষ্টি দেখি
একটু অন্য রকম
টিনের চালে বৃষ্টি পড়ে
ঝম ঝমা ঝম ঝম।
হঠাৎ করে নামলো বৃষ্টি
বুঝলো না তো কেউ
ধান গুলো সব ডুবে গেলো
উঠছে জলের ঢেউ।
জলের স্রোতে ভেসে গেলো
কৃষক মুখের হাসি
নামলো আঁধার চারিদিকে
যেনো রাশি রাশি।
Kazirbazar.com
