শীতের পোশাক :
ধনী যারা অর্থ আছে গরম কাপড় কিনে
রাতে থাকে কম্বল তলে গরম কাপড় দিনে।
ওদের কোনো সমস্যা নেই ওরা থাকে সুখে
মজা করে ফূর্তি করে খুব আনন্দ বুকে।
ওদের পাশেই রাস্তা ঘাটে গরীব ছেলে-মেয়ে
একটি বারও দেখে না তো তাদের দিকে চেয়ে।
ওদের দেখে মুখ ফিরিয়ে উঁচু দিক চেয়ে রয়
মানবতা কোথায় বলো! তারা কি মানুষ নয়?
মানুষ হয়ে মানুষ কে যে সহায়তা করে
আল্লাহ খুশি অন্য মানুষ খুশি তাহার তরে।
এসো সবাই মিলেমিশে এই ভূবনে থাকি
কেন মিছে অহমিকায় চোখ লুকিয়ে রাখি?





