
সিলেট নগরীর ২০নং ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে মিঠু তালুকদার এর উদ্যোগে, ছাত্র ও যুব সমাজ ২০নং ওয়ার্ডের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে প্রায় ১৫০০ কম্বল বিতরণ করেন আমন্ত্রীত অতিথিবৃন্দ।
তরুণ সমাজ সেবক ও ব্যবসায়ী মিঠু তালুকদার এর সভাপতিত্বে ও সজুন আচ্যার্য্য শ্রাবন এবং আফজাল হোসেন মান্নার যৌথ পরিচালনা প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ এলাইছ মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, টুলটিকর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিরেশ দাস, মহিলা কাউন্সিলর নাজমিন আক্তার কনা, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শফিউল্লাহ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নারগিস সুলতানা রুমি, ২০নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ক্ষমা রাণী দে প্রমুখ। বিজ্ঞপ্তি







