জগন্নাথপুরে করোনায় ইউএনও এসিল্যান্ড সহ আক্রান্ত ৬

9

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে করোনায় ইউএনও এসিল্যান্ড সহ নতুন করে আরো ৬ জন আক্রান্ত হয়েছেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর জানান, ১৯ জানুয়ারি বুধবার নতুন করে করোনায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম আক্তান্ত হয়েছেন। এর আগে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি (এসিল্যান্ড) অনুপম দাস সহ আরো ৫ জন আক্রান্ত হন। এ নিয়ে নতুন করে করোনায় ৬ জন আক্রান্ত হলেন। তারা হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে জগন্নাথপুরে করোনায় মোট ৫৮৮ জন আক্রান্ত হলেন। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।