মন্থর আজন্মকাল

9

নন্দিনী আরজু রুবী :

মন্থরধ্বনি থেমে যায়
কলরবের কোণে কোণে অস্পষ্ট কান্নায়
মিশে থাকে অবোধ্য কতকথা।

খুঁড়ে খুঁড়ে হৃদয় পুরে নিত্যকার প্রবোধ
শুধু সুখ খোঁজে, নির্বোধ দ্বিধারা অপূর্ণতায়
থাকে মুখ গুজে।
আলোময় অন্ধত্ব কতটা গভীর
জানে শুধু দৃষ্টির সীমানা ঢেকে
বেড়ে ওঠা প্রাচুর্যের আঁধার।
থুত্থুরে অশ্বত্থের মতো
পুরনো হতে হতে আরও পুরনো..
নিগ্রহের অথৈই পাথারে বেসামাল,
আজন্ম বোধহীন ক্ষুদ্রতায় ডুবে ডুবে…
দিশা পায় অথবা হারায়!

তবুও আশায় উচ্চকিত, খুঁজে ফেরা
অসার জীবনের মানে…।