দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

10

স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯’র সদস্যরা। রবিবার রাতে বঙ্গবীর রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরশ আলী (৪২) দক্ষিণ সুরমা থানার বলদী উত্তর গ্রামের মৃত উস্তার আলীর পুত্র।
র‌্যাব জানায়, রবিবার রাত সাড়ে ১০ টার দিকে দক্ষিণ সুরমা থানার বঙ্গবীর রোডস্থ ফাতেমা ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ক্রয়-বিক্রয় করছে মর্মে গোপন সংবাদ প্রাপ্ত হয়ে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এর সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনর্চাজ এর দিক-নিদের্শনায় এসআই(নিঃ)/¯স্নেহাশীষ পৈত্য, এএসআই(নিঃ)/শেখ সাদী, এএসআই(নিঃ)/দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদক ব্যবসায়ী আরশ আলীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের অর্থ হিসেবে নগদ ৩১০ টাকা উদ্ধার ও জব্দ করে। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ে করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।