রেস্তোরাঁ মালিক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠন

10

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে গত ১২ নভেম্বর শুক্রবার সন্ধায় সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
মো: কাদির মিয়ার সভাপতিত্বে ও মো: আব্দুস সামাদ আজাদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির উপদেষ্টা হাজী মো: মিসবাহ আহমদ।
সভায় বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি মো: আব্দুল ছত্তার, সহ সাধারণ সম্পাদক মো: সাদিকুর রহমান, উপদেষ্টা মধ্যে বক্তব্য রাখেন, হাজী সুরুজ মিয়া, বদরুল ইসলাম, মো: মোয়েদ আহমদ, মো: শহিদ মিয়া, মো: মনির হোসেন, এমদাদ হোসেন, মো: ফারুক আহমদ, মো: আশরাফ মিয়া, মো: কাদির মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মো: তোফয়েল আহমদ চৌধুরী, মো: মালিক মিয়া, মো: তপু মিয়া, মো: তারেক আহমদ, মো: কাদির মিয়া, মো: রাজা মিয়া, মো: জায়েদ আহমদ, মো: শরিফ আহমদ।
সভায় সর্ব সম্মতিক্রমে দক্ষিণ সুরমা রেস্তোরাঁ মালিক সমিতির ২০২২/২০২৩ বছরের নতুন কমিটি গঠন করা হয়। সমিতির সভাপতি মো: আব্দুস ছত্তার, সাধারণ সম্পাদক মো: আব্দুস সামাদ আজাদ, সহ সভাপতি মো: তারেক আহমদ, তোফায়েল আহমদ চৌধুরী, ফারুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মো: ছাদিকুর রহমান, আমিনুর রহমান সুয়েব, সাংগঠনিক সম্পাদক মো: আশরাফ মিয়া, সহ সাংগঠনিক সম্পদক মো: রাজা মিয়া, কোষাধ্যক্ষ মো: আব্দুল মালিক লষ্কর, প্রচার সম্পাদক মো: আব্দুল কাদির, সহ প্রচার সম্পাদক মো: মনির হোসেন দপ্তর সম্পাদক শেখ জায়েদ আহমদ, সহ দপ্তর সম্পাদক মো: আব্দুল কাদির, ধর্ম বিষয়ক সম্পাদক মো: আলী আহমদ, সমাজ সেবা সম্পাদক মো: তপু আহমদ, নির্বাহী সদস্য আব্দুস শহিদ, এমদাদ হোসেন, সালাউদ্দিন টিপু আহমদ, রাসেল মিয়া, সাধারণ সদস্য মো: আনোয়ার হোসেন। বিজ্ঞপ্তি