জ্যৈষ্ঠের পাকা ফল

8

মোঃ হাসু কবির :

জ্যৈষ্ঠের গাছে গাছে
পাকা মধুফল
লোভনীয় রূপ দেখে
জিবে আসে জল।

সিঁদুরের ছাপ রয়
আম,লিচু ফলে
মুগ্ধতা দৃষ্টিতে
খেতে মন গলে।

কালোজাম জামরুল
আহা! মনোলোভা
রসেভরা এইমাস
প্রকৃতির শোভা।

কাঁঠালের ঘ্রাণে হয়
উতলা পরাণ
সুস্বাদু এ ফলমূল
প্রভুর’ই দান।