কোম্পানীগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

10

লবীব আহমদ কোম্পানীগঞ্জ থেকে :
কোম্পানীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণীর নিম্ম আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ চলছে। জেলে, মাঝি, নরসুন্দর, ভিক্ষুক, হিজড়া ও প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণীর নিম্ম আয়ের কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে রবিবার উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সভাপতিত্বে প্রতিবন্ধী হিজড়া ও নরসুন্দরসহ বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
এছাড়াও করোনার জন্য ৯৯৯ নাম্বার থেকে ত্রাণ সহায়তা চালু হওয়ার পর থেকে এ বছরের জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ৫০ হাজার টাকা সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তার অংশ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বছর এখন পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। চলতি মাসের ২৫ তারিখের মধ্যে আরো ১৫ লক্ষ টাকা উপজেলার বিভিন্ন শ্রেণীর মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য বলেন, করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণীর কর্মহীন ও নিম্ম আয়ের মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ প্রদান করা হচ্ছে। আমরা প্রকৃত সুবিধাভোগীদের খুঁজে বের করে সহায়তা প্রদান করছি। করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা চলনান রয়েছে।