সিলেটের ৬ উপজেলায় দু’দিন বিদ্যুৎ থাকবে না

14

স্টাফ রিপোর্টার :
সিলেটের ৪ উপজেলা ও মৌলভীবাজারের ২ উপজেলার আংশিক জায়গায় আজ রবি ও কাল সোমবার ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উপজেলাগুলো হচ্ছে, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া ও রাজনগর উপজেলা। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে সাক্ষর করেছেন, ফেঞ্চুগঞ্জ জোনালের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী সনত কুমার ঘোষ।
এ বিজ্ঞপতিতে বলা হয়েছে, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ফেঞ্চুগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ফেঞ্চুগঞ্জ গ্রিড উপকেন্দ্রের মাইজগাও ও পালবাড়ী ৩৩ কেভি ফিডারের লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে আরো বলা হয়, রবি ও সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফেঞ্চুগঞ্জের সকল এলাকা, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, কুলাউড়া ও রাজনগরের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এ অসুবিধার কারণে বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।