স্টাফ রিপোর্টার :
নগরীর আম্বরখানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপনকে (২৮) গ্রেফতার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন কোতোয়ালী থানার পুরাতন মেডিকেল খেত্রিপাড়া ওসমানী মেডিকেলের স্টাফ কোয়ার্টারের মৃত আব্দুল খালিকের পুত্র।
র্যাব জানায়, শুক্রবার রাত সোয়া ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু মুসা মোঃ শরীফুল ইসলাম,পিএসসি এর নেতৃত্বে অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলমসহ স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর এয়ারপোর্ট থানার আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী সুলতান আহমদ রিপনকে গ্রেফতার করে। এ সময় তারা কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি এবং ২৭ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামত এবং গ্রেফতারকৃত আসামীকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন।







