রাজীব হাসান :
বছর ঘুরে আবার এলো
রমযানুল মোবারক
পূর্ণতা আর রহমতের
খোদা তার নির্ধারক।
সারাটা দিন পিপাসাতে
করে হুকুম পালন
খোদার প্রতি ভালবাসা
করে বুকে লালন।
নিয়ামতের ভা-ার খুলে
বসেছে আমার রব
সকল কিছুর মালিক তিনি
আছে যা-কিছু সব।
Kazirbazar.com
