মোঃ রতন ইসলাম :
ঘাসফড়িং ও ঘাসফড়িং
লাফিয়ে কই যাস ফড়িং?
কিসের এতো তাড়া?
বলি একটু দাঁড়া।
অনেক ক্ষুধা পেটে কি?
তাইতো অমন খেটে কি?
মাঠ দিচ্ছিস পারি?
ফিরবি কখন বাড়ি?
এইযে ছুটিস লাফিয়ে
উঠিস না কি হাঁপিয়ে?
ছুটতে পারিস বটে!
সবুজ তটে-তটে।
এন্টেনা তোর চলে কি?
দূরের বার্তা বলে কি?
বল না বনের হালটা?
বাঘ-শেয়ালের চালটা?
কোনো কথার জবাব নেই
ওর মতো আর নবাব নেই
ছুটল আপন পথে,
আপন মতের রথে।







