স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে ২৩ হাজার ২২৬ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৯’র সদস্যরা। গত শনিবার বিকেলে এ বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, শনিবার বিকেল সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদেরভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯,সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার দাউদনগর বাজার ট্রাফিক পয়েন্ট এর সামনে ঐশী ষ্টোর এন্ড কনফেকশনারী দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ হাজার ২২৬ পিস বিভিন্ন ধরনের বিস্ফোরক উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামত হবিগঞ্জ জেলার শায়েস্তগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার এএসপি ওবাইন।







