সিসিকের সাবেক সচিব মুহিবুর রহমান আর নেই

10

সিলেট সিটি কর্পোরেশনের সাবেক সচিব মো. মুহিবুর রহমান আর নেই। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে তিনি সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতাল শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে মো. মুহিবুর রহমানের বয়স ছিলো ৭৯ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। মুহিবুর রহমানের জানাযার নামাজ বাদ এশা সিলেট শাহজালাল দরগাহ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে দরগাহ মাজার কবরস্থানে মরদেহ দাফন করা হয়। বিজ্ঞপ্তি