জাহিদ হাসান
কত রাত হারিয়ে
কত ভোর পেরিয়ে,
আছি আমি অপেক্ষায়
তুমি আসবে বলে।
কালন্ত দুপুর গড়িয়ে
কত পড়ন্ত বিকেল হলো,
অপলক চাহনিতে
কত সূর্য অস্ত গেলো।
তুমি এলে না!
জীবনের অবেলায়
তবুও আশা ছাড়ি নাই,
গোধূলি লগনে
আছি তোমারই অপেক্ষায়।
Kazirbazar.com
