কমিটি গঠনে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ এনে সিলেটে ঝাড়ু মিছিল করেছে সিলেট সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা। দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিতদের বাদ দিয়ে এবং সিনিয়র-জুনিয়র না মেনে গঠিত আহবায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান মিছিলকারী নেতাকর্মীরা।
বৃহস্পতিবার হযরত শাহজালাল (রহ.) দরগাহ গেইট থেকে মিছিলটি বের হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, ‘সিলেট সদর উপজেলা যুবদলের কমিটির নামে একটি পকেট কমিটি হয়েছে। অর্থের বিনিময়ে একটি বলয় নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। ফলে দলের ত্যাগী ও নির্যাতিতরা কমিটি থেকে বাদ পড়েছেন। এই আহবায়ক কমিটি বাদ দিয়ে অবিলম্বে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। তা না হলে সুবিধাবাদী ও দলের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টায় লিপ্ত নেতাদের বিরুদ্ধে প্রতিহত করা হবে।’ বিজ্ঞপ্তি






