মুহাম্মদ শহীদুল ইসলাম ফকির :
ঘোড়া থাকতো মাঠে
দেখতাম ঘোড়ার খেলা,
ঘোড়ায় চড়ে ঘুরতো মানুষ
সকাল সন্ধ্যাবেলা।
এখন ঘোড়া খাটে
টানছে মালের গাড়ি,
একটু যদি ব্যাগাত ঘটে
মারছে জোরে বারি।
এখন শখের ঘোড়া,
করে গরুর কাজ,
জমি চাষে মই দিতেছে
পেলাম ভীষণ লাজ।
Kazirbazar.com
