হোপ-পাথওয়ে প্রজেক্টস ইউকের উপহার স্বরূপ কম্বল বিতরণ

38

হোপ-পাথওয়ে প্রজেক্টস ইউকের উদ্যোগে শীতার্তদের মাঝে উপহার স্বরূপ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট জেলার ওসমানীনগর উপজেলার উসমানপুর গ্রামে এই উপহার বিতরণ করা হয়। ৪টি গ্রামের প্রায় ২’শ জন শীতার্তদের কম্বল প্রদান করা হয়। আগামী ২৬ ডিসেম্বর আরো ৩’শ শীর্তাদের মাঝে কম্বল বিতরণ করা হবে।
হোপ-পাথওয়ে এর দেশ টিমের কো-অর্ডিনেটর সৈয়দ মতাহির আলী সভাপতিত্বে ও সৈয়দ মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী।
বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দেওয়ান মুহিব। এতে স্বাগত বক্তব্য ও ট্রাস্টিবোর্ডের লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টিবোর্ডের সদস্য সৈয়দ আব্দুল মুমিন।
হোপ-পাথওয়ে প্রজেক্টস ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান সৈয়দ রাকিবুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ হায়দার হোসাইন, কোষাধ্যক্ষ সৈয়দ মাহমুদ হাসান, প্রোগ্রাম ডিরেক্টর সৈয়দ মঞ্জুর হোসাইন, ট্রাস্টি সৈয়দ মুসলেহ উদ্দিন আহমদ, ট্রাস্টি সৈয়দ মশিউর আহমদ সাঈদ, ট্রাস্টি সৈয়দ নোমানুর রশীদ এর নির্দেশনায় উপহার স্বরূপ সম্বল বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি