খাদিমনগর থেকে কিশোর নিখোঁজ, সন্ধান কামনা

10

সিলেট খাদিমনগর শহরতলীর এয়ারপোর্ট থানাধীন ইসলামপুর পোড়াবাড়ী এলাকা থেকে শনিবার (১২ ডিসেম্বর) অনুমান বেলা ২টায় মো. আলমগীর আলম (১৪) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। ঐ দিন সে বাসা থেকে তার ব্যবহৃত একটি রেঞ্জার বাই-সাইকেল নিয়ে বের হয়। কিন্তু বাসায় না ফিরায় মা-বাবা সন্ধিহান হয়ে পড়েন, এরপর থেকেই তার সন্ধান না পেয়ে আত্মীয়স্বজনদের বাসা বাড়ীতে খোঁজ খবর নেয়া হয়। কিন্তু তার কোনো সন্ধান না পেয়ে এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯২, ১২/১২/২০২০) করেছেন নিখোঁজ মো. আলমগীর আলমের বড় ভাই।
নিখোঁজ মো. আলমগীর আলমের বর্ণনা উচ্চতা ৪ ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যামলা। দেহ হালকা গড়ন এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা রঙের প্রিন্টের শার্ট, ক্রীম কালারের প্যান্ট ও কালো রঙের জ্যাকেট।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে মো. আব্দুল আহাদ মোবাইলে (০১৭৩১-৪৫৮৫৬০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি