মেহেরুন ইসলাম
বিজয় তুমি চিরসবুজ
আবির রাঙা মুখ,
বিজয় তুমি মনে প্রাণে
দাও অনাবিল সুখ।
বিজয় তুমি স্বাধীন ধ্বজা
সদা উড্ডীমান,
বিজয় তুমি কণ্ঠ জুড়ে
স্বাধীনতার গান।
বিজয় তুমি মুক্ত আকাশ
আকাশ জুড়ে চাঁদ,
বিজয় তুমি স্বাধীনচেতা
দুরন্ত, অবাধ।
Kazirbazar.com
