মজনু মিয়া
রক্ত জবার ফুল ফুটেছে
দেখছে খুকি চেয়ে,
তাকাই দেখে লাল টুকটুকে
খুশি একটা পেয়ে।
আর একটা তার চাই যে এখন
গেঁথে দিতে কানে,
গাছের ডালে ধরে ধরে
এবার খুকি টানে।
ঝাঁপত করে আর একটা ফুল
যেই পড়ে যায় নিচে,
খলখলিয়ে হাসলো এবার
ভালো লাগলো কি যে!
Kazirbazar.com
