আশরাফ আলী চারু
শহর থেকে একটু দূরে
কাউনের চর গাঁয়ে
হেমন্ত রূপ আজ এসেছে
ঝিলমিলি রঙ পায়ে।
পাকা ধানের গন্ধ নিয়ে
সুখ লাগাতে প্রাণে
মন ছোঁয়াতে প্রাণ জাগাতে
নবান্ন রূপ ঘ্রাণে।
গাঁয়ের বুকে মায়ের বুকে
কোমল পরশ দিতে
সবুজ কোমল তুলি দিয়ে
ছবি একে নিতে।
Kazirbazar.com
