গোলাম আযম
নীল আকাশে মেঘের দেশে
যাবো আমি একা,
চাঁদের সাথে জোছনা রাতে
করে নেবো দেখা।
মনের কথা বলব খুলে
মিষ্টি চাঁদের সাথে,
গল্প বলব ছেলের কাছে
হাসবে ফোকলা দাঁতে।
চাঁদকে ডেকে বলব আমি
এইটা আমার ছেলে,
ভীষণ খুশি হবে সেতো
কিরণ তোমার পেলে।
Kazirbazar.com
