কোহলি-দেবদূতের ব্যাটে ব্যাঙ্গালুরুর জয়

11
Virat Kohli captain of Royal Challengers Bangalore plays a shot during match 15 of season 13 of Indian Premier League (IPL) between the Royal Challengers Bangalore and the Rajasthan Royals at the Sheikh Zayed Stadium, Abu Dhabi in the United Arab Emirates on the 3rd October 2020. Photo by: Pankaj Nangia / Sportzpics for BCCI

স্পোর্টস ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিলো বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শনিবার দিনের প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু ৮ উইকেটে হারায় রাজস্থান রয়্যালসকে। ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠল ব্যাঙ্গালুরু। সমান সংখ্যক ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট রাজস্থানের।
আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেয় রাজস্থান। ব্যাট হাতে রাজস্থানকে ভালো শুরু এনে দিতে পারেননি দলের টপ-অর্ডার ব্যাটসম্যানরা। ১০ ওভারে ৭০ রানে ৪ উইকেট হারায় তারা।
তবে পাঁচ নম্বরে নামা মাহিপল লমরোরের ৩৯ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৪৭ রানের সুবাদে লড়াইয়ে ফেরার পথ পায় রাজস্থান। আর শেষদিকে, রাহুল তিওয়ারির ১২ বলে ৩টি ছক্কায় অপরাজিত ২৪ ও ইংল্যান্ডের জোফরা আর্চারের ১০ বলে অপরাজিত ১৬ রানে লড়াই করার পুঁজি পায় রাজস্থান। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৪ রান করে রাজস্থান। বল হাতে ব্যাঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল ২৪ রানে ৩ উইকেট নেন।
জবাবে ১৫৫ রানের লক্ষ্যে পৌঁছাতে মোটেও বেগ পেতে হয়নি ব্যাঙ্গালুরুকে। ৫ বল বাকি রেখেই জয়ের স্বাদ নেয় তারা। তরুণ ওপেনার দেবদূত পাডিক্কাল ও অধিনায়ক কোহলির জোড়া হাফ-সেঞ্চুরিতে সহজ জয় পায় ব্যাঙ্গালুরু। ৬টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৬৩ রান করেন পাডিক্কাল। কোহলির ব্যাট থেকে আসে ৫৩ বলে অপরাজিত ৭২ রান। তার ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা ছিল। এছাড়া অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ৮ ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স অপরাজিত ১২ রান করেন। ম্যাচ সেরা হন ব্যাঙ্গালুরুর চাহাল।