বৃহত্তর সিলেটের বিশিষ্ট মুরব্বী, সিলেট জেলা বাস মালিক সমিতির সাবেক সভাপতি, কদমতলী ও শাহজালাল উপশহর ডি ব্লক জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী, উপশহর কল্যাণ পরিষদের সাবেক সভাপতি, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা নুরুল ইসলাম চৌধুরী (ফলিক) আর নেই।
৬ সেপ্টেম্বর রবিবার রাত ২টার দিকে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, আত্মীয়স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এদিকে মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ আসর উপশহর ডি ব্লকের জামে মসজিদে অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে হযরত শাহাজালাল (রহ.) এর মাজার প্রাঙ্গণের তার মরদেহের দাফন সম্পন্ন করা হবে।
এতে সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবার থেকে দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি







