মজনু মিয়া
মিষ্টি হাসি প্রকৃতির কোল
আকাশ নীলা হয়,
সাদা সাদা মেঘের টুকরো
ভাসে আকাশময়।
কাশের বনে ফুল ফোটে আর
বাতাস করে দোল,
মাছরাঙা আর বুলবুলির ডাক
খাল বিল নদীর কূল।
উদাস বাতাস দূরে বহে
নৌকায় উড়ে পাল,
ঢেঁকির শব্দ কানে শুনি
ভাদ্র মাসের তাল।
Kazirbazar.com
