লোকমান হাফিজ
সারা দিনের ব্যস্ততাতে
ক্লান্ত যে খুব আমি,
আমার কাছে আমি সেরা
ধরার মাঝে দামি।
আমার মতো চলি আমি
স্বপ্নটাও দেখি,
মাঝে মাঝে হয় মনে হয়
পুরো জীবন মেকি।
খাবার-দাবার ঘুমটা রাতের
যাই ইদানিং ভুলে,
নিজের পরিচয়টাও যে
খাই নিজে খাই গুলে।
Kazirbazar.com
