জোবায়ের জুবেল
আজ ভালো বলে নাই কিছু
মানুষের মাঝে আর,
দিবা-নিশি মজে থাকে
কাটাছেঁড়া কারবার।
নেতা বল নথি বল
নীতি নিয়ে কেউ নেই,
আগে পিছে যত থাকে
নিজ কাজে গিলে ঢেউ।
হাতে ধর পায়ে ধর
কোন লাভ হবে না,
আগা গোড়া শোনা শেষে
মাথা ঠিক থাকে না।
ভাবি একা একি হল
মানুষ কি এরা হায়!
কবে হবে বোধোদয়
ভেবে ভেবে দিন যায়।






