মঞ্জুর মোর্শেদ রুমন
ঝিরি ঝিরি বৃষ্টি পড়ে
সারাটা দিন ধরে,
এখন আমার ঘরের মধ্যে
কাটছে সময় পড়ে।
গল্প,কবিতা ছাড়াও আছে
নানান ছড়ার বই,
ছন্দে ছন্দে মন আনন্দে
সদা মেতে রই।
কখনো বা হাসি আবার
আর কখনো কাঁদি,
বই পড়ে বড় হওয়ার
স্বপ্ন শত বাঁধি।
Kazirbazar.com

