স্টাফ রিপোর্টার :
করোনার উপর্সগ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নগরীর আখালিয়ার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, আখালিয়া এলাকার এ বৃদ্ধ গতকাল শনিবার সকালে করোনা উপসর্গ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এসে ভর্তি হোন। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে দুইটার দিকে তিনি মারা যান। মৃতের যেহেতু করোনা উপসর্গ ছিলো তাই দুপুরে তার নমুনা সংগ্রহ করা হয়। রিপোর্ট আসলে রোগী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হয়ে বলা যাবে।







