মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের আরো এক স্টাফ করোনায় আক্রান্ত

21

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়ের আরো এক স্টাফ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এমন রিপোর্ট আসে।
এর আগে গত বুধবার আরো ৮জন কোভিড-১৯ এ আক্রান্ত হন। নতুন দুই ধাপে আক্রান্ত সবাই মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের বিশেষজ্ঞ ও নার্স। তারা সবাই জেলা শহরে বসবাস করে আসছেন। এ নিয়ে ওই হাসপাতালে আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৭জন।
প্রথমে হাসপাতালের তত্ত্বাবধায়ক’র শরীরে কোভিড-১৯ পাওয়া যায়। তিনি এখনো আইসলোশনে চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় এ পর্যন্ত করোনা নিয়ে মারা গেছেন ২জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৭জন। আক্রান্তদের কেউ এখনো সুস্থ হয়ে উঠেননি।
জেলা সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বলেন, বৃহস্পতিবার নতুন করে আমাদের কার্যালয়ের আরেক স্টাফ আক্রান্ত হয়েছেন। কিছু বাড়ি লকডউন করা হয়েছে।