গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
গোয়াইনঘাটে থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলায় মোট ৬জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে তাদের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে থানার সেকেন্ড অফিসার এসআই যীশু দত্ত, এসআই আব্দুল আহাদ, এসআই আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৩জন এবং নিয়মিত মাদক মালায় ৩জনসহ মোট ৬জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার তোয়াকুল ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের ইশ্রাক আলীর ছেলে জয়নাল মিয়া (৩৫), মৃত শরহ আলীর ছেলে হারুন রশীদ (৩০), পশ্চিম জাফলং ইউনিয়নের লক্ষণ ছড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে এনামুল হক (১৮), আজমিরীগঞ্জ জিল্লু গ্রামের (বর্তমান) পাথর টিলা মোহাম্মদপুর গ্রামের স্ব-চিত্র দাসের ছেলে সাজু দাস (২২), রুস্তমপুর ইউনিয়নের কুনকিরি গ্রামের আব্দুল গণির ছেলে সালেহ আহমদ (২৩), অপর দিকে, ১ বছরের সাজা ও ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে চেক ডিজ-অনার মামলায় পূর্ব জাফলং ইউনিয়নের মৃত আবু হানিফের পুত্র ও মেসার্স আলিফ এন্টার প্রাইজের প্রোপ্রাইটার মিজানুর রহমান (৩৫)কে গ্রেফতার করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ৬জন আসামী আটকের সত্যতা নিশ্চিত করেছেন।





