স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমা থেকে শিশু অপহরণের অভিযোগে এক অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে মোগলাবাজার থানা পুলিশের একটি দল থানার ইলাইগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিজাম উদ্দিন সুহেল (২৫) মোগলাবাজার থানার সরিশপুর গ্রামের মঈন উদ্দিনের পুত্র।
পুলিশ জানায়, গত বুধবার বিকেল সোয় ৪ টার দিকে মোগলাবাজার থানার এলাকার রাখালগঞ্জ কেসি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেনীর ছাত্রী তান্নি বেগম (১৭) প্রতিদিনের ন্যায় স্কুল ছুটি হওয়ার পর রাখালগঞ্জ বাজার হতে নিজ বাড়ীতে আসার জন্য তাহার বান্ধবী তাছলিমা ও অজ্ঞাত আরও একজন সহ তাহার স্কুলের সামনে পাকা রাস্তার উপর গাড়ীর জন্য অপেক্ষা করছিল। ঐ সময় নিজাম উদ্দিন সুহেল নম্বর বিহীন একটি সিএনজি অটোরিক্সায় তান্নি বেগম ও তার বান্ধবী তাছলিমা এবং অজ্ঞাত আরো একজনকে ডেকে তার গাড়ীতে তুলে ইলাইগঞ্জ বাজারের দিকে রওয়ানা হয়। ইলাইগঞ্জ বাজারের হাজী ইলাছুর রহমান একাডেমীর সামনে রাস্তায় তান্নি বেগম এর বান্ধবী তাছলিমা ও অজ্ঞাত নামা অপর সিএনজি অটোরিক্সা যাত্রী নেমে যায়। ইলাইগঞ্জ বাজার পার হয়ে ৫০গজ পশ্চিমে ভিকটিমের বাবার দোকানের সামনে ভিকটিম তান্নি বেগম সিএনজি অটোরিক্সা হতে নামতে চাইলে আসামী নিজাম উদ্দিন সুহেল তাকে জোর পূর্বক চৌধুরী বাজারের দিকে নিয়ে যায়। তখন ভিকটিম চিৎকার করিতে থাকিলেও নিজাম উদ্দিন সুহেল তাকে নামতে না দেওয়ায় তান্নি বেগম অটোরিক্সা হতে লাফ দিয়া রাস্তার পাশে পড়ে যায়। ঐ সময় আশপাশের লোকজন এসে নিজাম উদ্দিন সুহেল সিএনজি অটোরিক্সাটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এবিষয়ে ভিকটিমের বাবা বাদী হয়ে মোগলাবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের প্রেক্ষিতে মোগলাবাজার থানার মামলা নং-৫ (০৫/০২/২০২০) রুজু করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়। বিষয়টি মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ আখতার হোসেন নিশ্চিত করেন।







