স্টাফ রিপোর্টার :
মহানগর পুলিশ সদরদপ্তর শাহজালাল উপশহরের সভা কক্ষে গতকাল সোমবার বিকেল সাড়ে ৩ টার দিকে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) পরিতোষ ঘোষ এর সভাপতিত্বে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) সুজ্ঞান চাকমা এর সঞ্চালনায় সভায় এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনা (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রিয় নিবার্হী সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার ভট্টাচার্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক খিতেশ পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের মহানগর শাখা সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, বিভিন্ন গোয়েন্দা শাখার প্রতিনিধি, র্যাব-৯ এর প্রতিনিধি, সিলেট জেলা প্রশাসক এর প্রতিনিধি, সিলেট সিটি কর্পোরেশন এর প্রতিনিধি, ফায়ার সার্ভিস এর প্রতিনিধি, সিভিল সার্জন সিলেট এর প্রতিনিধি, বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ এসএমপি এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শ্রী শ্রী সরস্বতী পুজা-২০২০ উপলক্ষে আগামী ৩১ জানুয়ারী রাত ৮ টায় র্যালীর বিষয়ে আলোচনা করা হয়। র্যালীটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বন্দরবাজার, হাফিজ কমপ্লেক্স, নাইওরপুল, কুমারপাড়া, নয়াসড়ক, চৌহাট্টা, জিন্দাবাজার, জল্লারপার, লামাবাজার হয়ে সুরমা পয়েন্ট এ গিয়ে শেষ হবে বলে সিদ্ধান্ত গৃহিত হয়। র্যালী ও পূজা চলাকালীন সময়ে সাউন্ড সিস্টেম ও শব্দদূষণ নিয়ন্ত্রণে এবং যানজট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






